Table of Contents
১৫৫ পদে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় (BPS) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ – BPS Job Circular 2026 Apply Online
বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ে রাজস্ব খাতভুক্ত স্থায়ী ও অস্থায়ী শূন্য পদসমূহে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশ করা হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে সংসদ সচিবালয়ের মোট ২৮টি ভিন্ন ক্যাটারিতে ১৫৫ জন যোগ্য ও দক্ষ প্রার্থীকে স্থায়ীভাবে নিয়োগ দেওয়া হবে।
উক্ত নিয়োগ কার্যক্রমে ৮ম শ্রেণি, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, ডিপ্লোমা ও স্নাতক সমমানের ডিগ্রিধারী বাংলাদেশের সকল জেলার যোগ্য প্রার্থীরা অনলাইনে দরখাস্ত দাখিল করতে পারবেন। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে টেলিটকের নির্ধারিত পোর্টালে গিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
প্রার্থীর বয়সসীমা ও শিথিলযোগ্যতার নিয়ম
আবেদনকারীর বয়স ১২ নভেম্বর ২০২৬ তারিখ অনুযায়ী সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। তবে সরকারি নীতিমালা অনুযায়ী সংসদ সচিবালয়ের বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য থাকবে।
বয়স নিরূপণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। এসএসসি বা সমমানের সনদের ভিত্তিতে বয়স যাচাই করা হবে।
- সাধারণ প্রার্থীদের বয়সসীমা: ১৮ থেকে ৩২ বছর (১২ নভেম্বর ২০২৬ তারিখে)
- বিভাগীয় প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা: ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য
অনলাইনে আবেদন ফরম পূরণের নিয়মাবলি
আগ্রহী প্রার্থীদের টেলিটকের নির্ধারিত ওয়েব পোর্টাল bps.teletalk.com.bd-এ প্রবেশ করে আবেদন ফরম পূরণ করতে হবে। ফরম পূরণের পূর্বে প্রার্থীর সদ্য তোলা রঙিন ছবি ও স্পষ্ট স্বাক্ষরের স্ক্যান কপি প্রস্তুত রাখতে হবে।
আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য প্রার্থীর শিক্ষাগত সনদের সাথে শতভাগ মিল রেখে পূরণ করা বাঞ্ছনীয়। ভুল বা অসত্য তথ্য দাখিলের কারণে প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে।
- ছবির মাপ: ৩০০ × ৩০০ পিক্সেল (জেপিজি ফরম্যাট, সাইজ অনূর্ধ্ব ১০০ কেবি)
- স্বাক্ষরের মাপ: ৩০০ × ৮০ পিক্সেল (জেপিজি ফরম্যাট, সাইজ অনূর্ধ্ব ৬০ কেবি)
- আবেদন ফরম সাবমিট করার পর প্রাপ্ত User ID সম্বলিত Applicant's Copy ডাউনলোড করে সংরক্ষণ করতে হবে।
টেলিটক এসএমএসের মাধ্যমে ফি পরিশোধের পদ্ধতি
আবেদনপত্র সাবমিট করার পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড সিম ব্যবহার করে ২টি SMS পাঠিয়ে আবেদন ফি পরিশোধ করতে হবে। ফি জমা না দেওয়া পর্যন্ত আবেদনপত্র চূড়ান্তভাবে গৃহীত হবে না।
- প্রথম এসএমএস: BPS <স্পেস> User ID লিখে পাঠাতে হবে 16222 নম্বরে। (উদাহরণ: BPS ABCDEF)
- দ্বিতীয় এসএমএস: BPS <স্পেস> YES <স্পেস> PIN লিখে পাঠাতে হবে 16222 নম্বরে। (উদাহরণ: BPS YES 12345678)
প্রার্থীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনাবলি
নিয়োগ পরীক্ষা সংক্রান্ত যেকোনো আপডেট নোটিশ প্রার্থীদের মোবাইলে এসএমএস ও সংসদ সচিবালয়ের অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের কোনো যাতায়াত বা দৈনিক ভাতা (TA/DA) প্রদান করা হবে না।
- কর্তৃপক্ষ পদের সংখ্যা হ্রাস-বৃদ্ধি বা সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি বাতিলের অধিকার সংরক্ষণ করে।
- পরীক্ষার সময় প্রবেশপত্র এবং সংশ্লিষ্ট সকল মূল সনদপত্রের এক সেট সত্যায়িত কপি সঙ্গে রাখতে হবে।
অফিশিয়াল নিয়োগ বিজ্ঞপ্তির পরিষ্কার ছবি (ওয়াটারমার্ক মুক্ত)
নিচে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়-এর অফিশিয়াল নিয়োগ বিজ্ঞপ্তির ওয়াটারমার্ক মুক্ত পরিষ্কার ছবিগুলো ক্রমানুসারে দেওয়া হলো:







