বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ - BPDB Job Circular 2026

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (BPDB) ৫৮৭টি পদে শিক্ষানবিশ এসবিএ-এ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশ করেছে। আবেদন শেষ ২৩ আগস্ট ২০২৬।
Join Telegram for Job Updates
Table of Contents

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (BPDB) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (BPDB) এক বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিপিডিবি এর আওতাধীন রাজস্বখাতভুক্ত 'শিক্ষানবিশ এসবিএ-এ' পদে মোট ৫৮৭ জন যোগ্য ও পরিশ্রমী প্রার্থীকে সম্পূর্ণ স্থায়ী ভিত্তিতে নিয়োগ প্রদান করা হবে। উক্ত পদে শুধুমাত্র বাংলাদেশের প্রকৃত পুরুষ নাগরিকগণ অনলাইনে আবেদন করার সুযোগ পাবেন। চাকরির বিস্তারিত তথ্য, শিক্ষাগত যোগ্যতা ও আবেদন প্রক্রিয়া নিচে সংক্ষেপে তুলে ধরা হলো। সরকারি চাকরির অন্যান্য সর্বশেষ তথ্য ও আপডেটের জন্য আমাদের ওয়েবাসাইট govtjob.talukdaracademy.com.bd ভিজিট করতে পারেন।

এক নজরে বিপিডিবি (BPDB) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
প্রতিষ্ঠানের নাম:বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (BPDB)
পদের নাম:শিক্ষানবিশ এসবিএ-এ (Apprentice SBA-A)
মোট পদসংখ্যা:৫৮৭ জন
শিক্ষাগত যোগ্যতা:এইচএসসি (বিজ্ঞান) বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ
আবেদনের বয়সসীমা:১৮ থেকে ৩২ বছর (১ আগস্ট ২০২৬ তারিখে)
আবেদন শুরুর তারিখ:০৩ আগস্ট ২০২৬ (সকাল ১০:০০ টা)
আবেদনের শেষ তারিখ:২৩ আগস্ট ২০২৬ (বিকাল ০৫:০০ টা)
আবেদন মাধ্যম:অনলাইন (Teletalk Portal)

৫৮৭ পদে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (BPDB) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশিত
৫৮৭ পদে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (BPDB) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশিত
৫৮৭ পদে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (BPDB) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশিত

পদভিত্তিক শিক্ষাগত যোগ্যতা ও বেতন স্কেল

পদের নামশূন্যপদবেতন স্কেল (গ্রেড)নূন্যতম যোগ্যতা
শিক্ষানবিশ এসবিএ-এ৫৮৭টি৯,৭০০ - ২৩,৪৯০/- (গ্রেড-১৫)বিজ্ঞান বিভাগে এইচএসসি/সমমান পাশ। শিক্ষা জীবনে কোন স্তরেই ২য় বিভাগের নিচে গ্রহণযোগ্য নয়। শারীরিক সক্ষমতা বাধ্যতামূলক।

বয়সসীমা ও যোগ্যতার শর্তাবলি

  • বয়স হিসাব: আগামী ০১ আগস্ট ২০২৬ তারিখে প্রার্থীর বয়স সর্বনিম্নে ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।
  • বয়সের প্রমাণপত্র: বয়স প্রমাণের জন্য কেবল মাধ্যমিক বা সমমানের পরীক্ষার সনদ বিবেচিত হবে, কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
  • শারীরিক সক্ষমতা: প্রার্থীরা সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এবং বিদ্যুৎ কেন্দ্র ও উপকেন্দ্রে শিফটে দায়িত্ব পালন ও বৈদ্যুতিক খুঁটিতে কাজ করতে সক্ষম হতে হবে।
  • প্রার্থীতা: কেবল বাংলাদেশের সকল জেলার পুরুষ নাগরিকগণ আবেদন করতে পারবেন।

অনলাইনে আবেদন ফি ও জমা প্রদান বিবরণ

ক্যাটাগরিমূল ফিটেলিটক সার্ভিস চার্জসর্বমোট ফি
সাধারণ প্রার্থী১০০/- টাকা১২/- টাকা১১২/- টাকা
বিশেষ কোটা (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী/প্রতিবন্ধী/৩য় লিঙ্গ)৫০/- টাকা৬/- টাকা৫৬/- টাকা

অনলাইনে ফরম পূরণের সঠিক নিয়ম

  1. অনলাইন আবেদনের জন্য অফিশিয়াল পোর্টালে ভিজিট করুন: 🔗 Link
  2. প্রয়োজনীয় ব্যক্তিগত তথ্য ও শিক্ষাগত তথ্যাদি নির্ভুলভাবে পূরণ করুন।
  3. ছবি (৩০০×৩০০ Pixel, সর্বোচ্চ 100 KB) এবং স্বাক্ষর (৩০০×৮০ Pixel, সর্বোচ্চ 60 KB) আপলোড করুন।
  4. আবেদনপত্র সঠিকভাবে সাবমিট করে Applicant's Copy ডাউনলোড করে রাখুন।
  5. আবেদন ফরম জমার ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রি-পেইড নম্বর থেকে নির্দেশনা অনুযায়ী ২ টি SMS প্রেরণের মাধ্যমে আবেদন ফি প্রদান করুন।
অফিশিয়াল সার্কুলার সংক্রান্ত বিস্তারিত নোটিশ পিডিএফে দেখুন বা ডাউনলোড করুন: 🔗 Link

সরকারি চাকরি সম্পর্কিত যে কোনো তথ্য পেতে সর্বদা আপডেট থাকুন আমাদের পোর্টাল govtjob.talukdaracademy.com.bd এর সাথে।

আরো চাকরির বিজ্ঞপ্তি:
Join Telegram for Job Updates

একটি মন্তব্য পোস্ট করুন